সৈয়দ সাইফ উদদৌল্লার ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১১:৫২ রাত
সৈয়দ সাইফ উদদৌল্লার ইন্তেকাল

ফটিকছড়িস্থ সৈয়দ বাড়ি দরবার শরীফ এর পীর আল্লামা সৈয়দ শামসুল হুদা (র.) এর মেঝ শাহজাদা সৈয়দ সাইফ উদ দৌল্লা কিছুক্ষণ আগে মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন সন্তান, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ নানান রোগে ভূগছিলেন।

তিনি অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (র) সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, জাফত নগর নাগরিক কমিটি সহ নানান সামাজিক ও ধর্মীয় প্রতিষ্টানের সাথে জড়িত ছিলেন।
আগামীকাল শনিবার বিকাল ২টায় সৈয়দ শামসুল হুদা (র) সিনিয়র মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযা অনুষ্টিত হবে।

Feb2
Feb2