সীতাকুণ্ডে ৮কেজি গাজাঁসহ আটক দুই,মোটর সাইকেল জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৬:১৯ সন্ধ্যা
সীতাকুণ্ডে ৮কেজি গাজাঁসহ আটক দুই,মোটর সাইকেল জব্দ

সীতাকুণ্ডে ৮০ হাজার টাকার গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেইট সংলগ্ন রাইজিং কম্পিউটার স্কেলের সামনে থেকে গত রাতে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন ফেনী জেলার সদর ফেনী থানার দক্ষিণ কাশিমপুরের দেলু (সও) বাড়ির ফয়েজ আহম্মেদের পুত্র মো. আজাদ (৪২) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার রানীগন্জ বাংলাবাজার গ্রামের মো. রুবেলের পুত্র মো. সজিব (২১)।

সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, মাদক উদ্ধারের বিশেষ অভিযানে গোপন সংবাদে খবর পেয়ে ৮ কেজি গাজাঁসহ উপরোক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। উদ্ধারকৃত গাজাঁর আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Feb2
Feb2