হাটহাজারীতে টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ৯:৩১ রাত
হাটহাজারীতে টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন

চট্টগ্রামের হাটহাজারীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘লং পিচ’ ক্রিকেট টুর্নামেন্টে উদ্ধোধন করা হয়েছে। ১৪ই জানুয়ারি, শুক্রবার ফতেপুর ইউনিয়ন জোবরা গ্রামের নোয়াশাহপাড়া ও সিকদারপাড়া ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মহসীন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য আজমুল হুদা আজমুল, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফরিশ মাহমুদ আম্মার, ছাত্র নেতা শাহাদাত হোসেন এরশাদ, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান, হুমায়ন রশিদ মনি প্রমুখ।

Feb2
Feb2