হালদায় অভিযান, সাড়ে ৬ হাজার মিটার ঘেরা জাল জব্দ
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২, ৯:২৯ রাত
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ৬ হাজার ৫শ’ মিটারের ১০টি ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।রবিবার (১৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।
অভিযানের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, উপজেলার গড়দুয়ারা নয়াহাট থেকে শুরু করে ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন এলাকায় হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ টি ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহের দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫০০ মিটার। এ সময় বরশী ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।



আপনার মতামত লিখুন