শাহানশাহ মাইজভান্ডারী ট্রাস্টের শিক্ষক সমাবেশ অনুষ্টিত
বাংলাদেশে প্রবতির্ত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভা-ারীয়া’র প্রবর্তক গাউসুল হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভা-ারী (কঃ)-এর ১১৬তম উরস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়িতে ‘শিক্ষক সমাবেশ’ করেছে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্ট।
গতকাল বৃহস্পতিবার সকালে মাইজভা-ার শরিফ রোডস্থ ‘দরবার কনভেনশন হল’এ অনুষ্ঠিত এই সমাবেশে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ‘তথ্য প্রযুক্তির ব্যবহারে ও অপব্যবহারে ছাত্র-সমাজ এবং তৎপ্রেক্ষিতে শিক্ষকদের ভূমিকা’।সমাবেশে বক্তারা, প্রচলিত শিক্ষা পাঠক্রমের পাশাপাশি ধর্মীয় নীতি-নৈতিকতা আলোচনা ও ব্যক্তি জীবনে তা প্রতিষ্ঠা করার উপর গুরুত্ব আরোপ করেন। মাস্টার দিদারুল আলম ও সৈয়দ আজগর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফটিকছড়ি একাডেমিক শিক্ষা কর্মকর্তা জনাব আকরাম হোসেন। ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি’র ‘আশীষ বাণী’ পাঠ করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। প্রবন্ধ উপস্থাপন করেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. আল্লামা হাফেজ মোহাম্মদ মহিউল হক। উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসানুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক হোসেন আহমেদ আরিফ এলাহী। তিনি বলেন, শিক্ষকদেরকে বলা হয় ইনটেলেকচুয়াল ফাদার, চেঞ্জ মেকার। তাই প্রজন্মের উন্নয়নে যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের এবং প্রযুক্তির নেতিবাচক ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে তাঁদের সচেষ্ট থাকতে হবে।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন সভাপতি প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন, পটিয়া খলিল মীর কলেজের অধ্যক্ষ এস এম মিছবাহ-উর-রহমান, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক মুহাম্মদ ফয়েজ উল্লাহ্। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বটন কুমার দে, কবির আহমদ, নাজিম উদ্দিন বাবু, দিদারুল আলম, নাছির উদ্দিন, আহমদ হোসেন, হারুনর রশিদ, আজিম উদ্দিন, সৈয়দ আজগর সুমন, মোঃ শফিউল আজম, ফরিদুল আলম, আনোয়ার হোসেন সিকদার, দিদারুল আনোয়ার, রাজিব রাহা চৌধুরী, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, মোঃ ইলিয়াছ প্রমূখ। সবশেষে একটি ‘ঘোষণা পত্র’ পাঠের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন