রাউজানের উরকিরচরে হযরত লাল মিয়া শাহ (রঃ)’র বার্ষিক ওরশ শরীফ কাল ২৩ জানুয়ারী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ জানুয়ারি, ২০২২, ১০:৪৭ সকাল
রাউজানের উরকিরচরে হযরত লাল মিয়া শাহ (রঃ)’র বার্ষিক ওরশ শরীফ কাল ২৩ জানুয়ারী

রাউজানের প্রখ্যাত অলিয়ে কামেল শাহছুফী হযরত লাল মিয়া শাহ (রঃ)’র বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ২৩ জানুয়ারী রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উরকিরচর শাহী দরবার শরীফে অনুষ্ঠিত হবে।কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল,ছেমা মাহফিল ও তাবরুক বিতরণ। উক্ত অনুষ্ঠানে ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য ওরশ বাস্তবায়ন কমিটির সভাপতি বেগম হালিমা এলাহী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের সওদাগর অনুরোধ জানিয়েছেন।

Feb2
Feb2