রোহিঙ্গাদের এনআইডি,চট্টগ্রামে ইসির আরও এক কর্মী গ্রেফতার
জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগে নাজিম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতারকৃত নাজিম চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মচারী। এ নিয়ে এনআইডি কেলেঙ্কারির ঘটনায় নির্বাচন কমিশনের ৪ কর্মচারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টার দিকে জেলা নির্বাচন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি সংক্রান্ত মামলায় আগে গ্রেফতার হওয়া নির্বাচন কমিশনের ৪ কর্মচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।আগামীকাল (মঙ্গলবার) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন