সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরের জামালখানস্থ চিটাগং সিনিয়র্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক আবুল মনছুর ভূইয়া। কমিটির পক্ষে দায়িত্ব বুঝে নেন নতুন সভাপতি মীর্জা আকবর আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক লায়ন নাছির উদ্দিন মানিক। এ সময় সদ্য সাবেক ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সমিতির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৪)’র সদস্যরা শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন কমিশনার দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড মো. আজম, যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি ম্যাগী এন্ড লীজ কর্পো. (প্রা.) লি: এর চেয়ারম্যান এনামুল আজিজ চৌধুরী, সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংকার লায়ন মো. গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তফজল হক, রামগড় সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, নির্বাচন কমিশনার ও সিনিয়র এডভোকেট ভবতোষ নাথ, সমিতির হিসাব কমিটির প্রধান ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ননী গোপাল দেবনাথ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আহমেদ শাহীন আল রাজী, ইসলামী ব্যাংক বান্দরবান শাখার ম্যানেজার ছানাউল্লাহ মাসুদ ও শিক্ষানুরাগী খোরশদ আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি লায়ন মীর্জা আকবর আলী চৌধুরী চট্টগ্রাম শহরে সীতাকুণ্ড সমিতির স্থায়ী কার্যালয় করার বিষয়টি সবচে’ গুরুত্ব পাবে উল্লেখ করে এই স্বপ্ন বাস্তবায়ণে সমিতির সাবেক নেতৃবৃন্দ, সর্বস্তরের সদস্য ও সূধিজনের সহায়তা কামনা করেন।



আপনার মতামত লিখুন