সীতাকুণ্ডের সোনাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে কম্বল দিয়েছে উপজেলা ছাত্রলীগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৬:৩৬ সন্ধ্যা
সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদ এলাকায় জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ শনিবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের মাঝে কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী। উল্লেখ্য শুক্রবার দিবাগত রাত ৩ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে জেলে পাড়ায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে নিঃশ্ব হয়ে যায় ২২ পরিবার।



আপনার মতামত লিখুন