মহাসড়কের সীতাকুণ্ড অংশে ৫ ঘন্টার তীব্র যানজট,হাজারো মানুষের চমর দূর্ভোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৯:২০ রাত
মহাসড়কের সীতাকুণ্ড অংশে ৫ ঘন্টার তীব্র যানজট,হাজারো মানুষের চমর দূর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের মাদামবিবিরহাট এলাকায় সড়কের সংস্কার কাজ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুর ২টায় ভাটিয়ারীর মাদাম বিবিরহাট থেকে শুরু হওয়া এই যানজট ঠেকেছে উত্তরে কুমিরা দক্ষিণে নগরের সিটি গেইট এলাকা পর্যন্ত। উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিন বলেন, এমন দীর্ঘ যানজট এ সড়কে মানুষ বিগত ১০ বছরেও দেখিনি।

সীমাহীন কষ্ট পোহাতে হয়েছে হাজারো মানুষকে। নগরের অলংকার থেকে বার আউলিয়া আসতে সময় লাগে ২০ মিনিট। যানজটের কারণে আজ সময় লেগেছে ৪ ঘণ্টা। ৩ ঘণ্টা ধরে গাড়িতে বসে থাকা সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী জানান, অলংকার থেকে গাড়িতে উঠে ১ কি.মি সড়ক পাড়ি দিতে সময় লেগেছে ৪৫ মিনিট। এই গতিতে গাড়ি চললে সীতাকুন্ড সদরে পৌছাঁতে ৭/৮ ঘণ্টা সময় লাগবে। সওজ ও জনপথ অধিদপ্তরের সীতাকুণ্ডের উপ-প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী জানান, সড়কের ১৫০ মিটারের মত অংশ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সংষ্কার করা হয়েছে। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। এই কাজে ৪ ঘণ্টার মত সময় লেগেছে।

Feb2
Feb2