রাউজানে গাউসিয়া কমিটির চক্ষু চিকিৎসা ক্যাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৭:২১ রাত
রাউজানে গাউসিয়া কমিটির চক্ষু চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরাম এর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি সোমবার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজী নজির আহমদ কন্ট্রাক্টর মঞ্জিলে ন্যাশনাল চক্ষু হাসপাতাল এর পরিচালনায় আয়োজিত এই কর্মসূচীতে ২ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান উপজেলা (উত্তর) শাখার সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন চৌধুরী৷ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রাউজান ফকির তকিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এ.কে.এম জামাল হোসাইন৷ বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, মাওলানা ওমর ফারুক মামুন, মাওলানা আজগর হোসাইন। উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন মুন্না, রবিউল হাসান রানা, আবদুল বারেক, হেলাল উদ্দিন ছোটন, মাওলানা মনির উদ্দিন, আরিফ মঈনুদ্দিন রাকিব, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ খোরশেদ, শাহেদুল ইসলাম, জাহেদুল ইসলাম, শাউন উদ্দিন নিজাম, রিদুয়ান উদ্দিন নিশান, জিসান, শাহেদ, তুহিন, রিফাত প্রমুখ।

Feb2
Feb2