চট্টগ্রামে আরও ৫৩৯ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৩৪৪ জন এবং উপজেলা পর্যায়ে ১৯৫ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ১৫.৮৯। একই সময়ে করোনায় আক্রান্ত কারো জনের মৃত্যু হয় নি।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩১৯০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২২ হাজার ১১১ জন। এর মধ্যে নগরে ৮৮ হাজার ৯৪৫ জন এবং উপজেলা পর্যায়ে ৩৩ হাজার ১৬৬ জন।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্ট ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথকেয়ারে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, আরটিআরএল, ল্যাব এইড, মেট্রোপলিটন হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৭ জন, সাতকানিয়ায় ১৯ জন, বাঁশখালী ৮ জন, আনোয়ারা ৮ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ১১ জন, বোয়ালখালী ১৪ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৮ জন, রাউজান ১৭ জন, ফটিকছড়ি ২৯ জন, হাটহাজারী ২১ জন, সীতাকুণ্ড ৯ জন, মিরসরাই ৩১ জন এবং সন্দ্বীপে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৫ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


আপনার মতামত লিখুন