ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১১:০৮ রাত
ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন

সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ও ১০নং সলিমপুর ইউনিয়নে তাঁতীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ভাটিয়ারীর জলিল গেইটস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে সন্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভাটিয়ারী ইউনিয়নে ইব্রাহিম তুহিন বাপ্পীকে আহবায়ক, ইকবাল হোসেনকে সদস্য সচিব এবং সলিমপুর ইউনিয়নে আশরাফুজ্জামান রনিকে আহবায়ক ও সাইদুল হাসান টিটুকে সদস্য সচিব করে ৪১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়।

এস.এম মোফাচ্ছেল হক মিটু’র পরিচালনায় সলিমপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক আশরাফুজ্জামান রনি’র সভাপতিত্বে সন্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা তাঁতীলীগের আহবায়ক ইউসুফ আলী লিটন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব গিয়াসউদ্দিন টিটু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আজাদ হোসেন, পারভেজ বাবু, নাজিম উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Feb2
Feb2