চট্টগ্রামের রাউজানে গাছ থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের রাউজানে গাছ কাটতে উঠে নিচে পড়ে গিয়ে গুরুতর আহতাবস্থায় নগরীর একটি বেসরকারী হাসপাতলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় হারুনুর রশিদ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় মৃত্যের কোলে ঢলে পড়েন তিনি।সে উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোরাছা ফকির পাড়ার দুদু মিয়ার পুত্র। বিবাহিত জীবনে সে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত অব ওমান প্রবাসী হারুনুর রশিদ দুই বছর পূর্বে দেশে ফিরে আসেন। পরে করোনা পরিস্থিতিতে উপার্জন না থাকায় পরিবারের ভরণ-পোষণ সামলাতে হিমশিম খাচ্ছিল সে।গত বৃহস্পতিবার সকালে গাছ কাটতে উঠে অসাবধানতাবশত নিছে পড়ে গিয়ে মারাত্নক আহত হন তিনি। প্রতিবেশীরা তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় তার।
১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি সদস্য রিটন দে বলেন, চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হাসপাতালে হারুনুর রশিদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন