সীতাকুণ্ডে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন
সীতাকুণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে উপজেলা প্রসাশনের উদ্যোগে সপ্তাহব্যাপি মুক্তির উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুুুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। মেলায় উপজেলা প্রশাসন, ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, সীতাকুণ্ড প্রেসক্লাব, যুব উন্নয়ন, মহিলা অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, টিআইও, ফায়ার সার্ভিসে, কৃষি অফিসা, মৎস্য অফিসসহ সরকারি বেসকারি মিলে সর্বমোট ৪২টি স্টল অংশগ্রহন করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন প্রমূখ।



আপনার মতামত লিখুন