সীতাকুণ্ডে গভীর রাতে স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে স্বামী
সীতাকুণ্ডে বিয়ের ৪ বছরের মাথায় পারিবারিক কহলের জেরে স্বামীর হাতে খুন হয়েছে আমেনা বেগম (২৫) নামে এক গৃহবধূ। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এম এম জুট মিলসের জাছাই কলোনীতে এঘটনা ঘটে। পুলিশ শনিবার ভোরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। জানা যায়, পরিবারের অমতে প্রেমের সম্পর্কে ৪ বছর আগে সন্দ্বীপের মগধরা এলাকার জামাল উদ্দিনের মেয়ে আমেনা বেগমকেবিয়ে করে জামালপুরের রাসেল।
বিয়ের পর তারা জামালপুরেই বসবাস করতো। গত ১৫/২০ দিন আগে তারা বাঁশবাড়িয়া কট্টাবাজার এম এম জুট মিলসের জাছায় কলোনীর নুর উদ্দিনের ভাড়া বাসায় উঠে। তাদের ঘরে ২ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। শুক্রবার রাত দুইটার দিকে তাদের শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনে পাশের ঘরের মহিলা বের দেখেন ঘর বাহির থেকে তালা দেওয়া। এসময় ঘর খুলে দেখতে পান মায়েে মৃতদেহের পাশে বসে কান্না করছে শিশুটি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি থানাকে অবহিত করলে ভোরে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হন। ধারণা করা হচ্ছে স্বামী রাসেল স্ত্রী আমেনাকে রাতের কোন এক সময় শ্বাসরুদ্ধ হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম, থানার ওসি আবুল কালাম আজাদ, ওসি তদন্ত সুমন বনিক। এব্যাপারে এএসপি আশরাফুল করিম বলেন, পারিবারিক কহলের জেরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন