সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মোটর সাইকেল চুরির সময় এক ব্যক্তি আটক হচ্ছে বার বার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৩:০৭ বিকাল
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মোটর সাইকেল চুরির সময় এক ব্যক্তি আটক হচ্ছে বার বার

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে মোটর সাইকেল চুরি করার সময় মিরাজ (৩৭) নামে এক চোরকে হাতে নাতে ধরেছে স্থানীয় এলকাবাসী। সোমবার দুপুর ১২ টার সময় ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ মেঘনা ব্যাংকের সামনে থেকে উক্ত মোটর সাইকেল চোরকে আটক করে স্থানীয়রা পুলিশে দেয়।

জানা যায়, এর আগেও সে ভাটিয়ারী উত্তর বাজার যমুনা ব্যাংক এর সামনে থেকে গত গত ১৮ ফেব্রুয়ারী দুপুর ১টার দিকে তালা ভেঙ্গে মোটর সাইকেল চুরি করার সময় আটক হয়েছিল। এরপর বেশ কিছুদিন জেল কেটে বের হয়ে আবার মোটর সাইকেল চুরিতে নামে। আটক চোর মিরাজ বরিশাল জেলার গৌরনদী উপজেলার তরকির চর গ্রামের আক্কেল আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরির কাজের সাথে জড়িত বলে স্বীকার করে।

Feb2
Feb2