রাউজানের ঐতিহ্যবাহী কাগতিয়া বাজারে জনদুর্ভোগ লাঘবে নৌ ঘাট ও পুকুরের ঘাট নির্মাণ কাজ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৬:৫২ সন্ধ্যা
রাউজানের ঐতিহ্যবাহী কাগতিয়া বাজারে জনদুর্ভোগ লাঘবে নৌ ঘাট ও পুকুরের ঘাট নির্মাণ কাজ শুরু

চট্টগ্রামের রাউজানের বিনাজুরি ইউনিয়নের ঐতিহ্যবাহী কাগতিয়া বাজারের নৌ ঘাট নির্মাণ ও বাজার পুকুরের ঘাট উন্নয়ন কাজ শুরু হয়েছে। ২৮ মার্চ সোমবার সকালে উন্নয়নকাজ পরিদর্শনকালে বিনাজুরি ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চৌধুরী বলেন, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতায় কাগতিয়া বাজারের ঐতিহ্য আরো সমুন্নত করতে নৌঘাট ও পুকুরঘাট নির্মান করা হচ্ছে। সমৃদ্ধ ইউনিয়ন গড়তে আমরা সাংসদের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

এ সময় বিনাজুরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চু, কাগতিয়া বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি নজুম খাঁ চৌধুরী, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ছাত্রনেতা জুয়েল মহাজনসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Feb2
Feb2