শিক্ষার প্রসারে শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: সাংসদ ফজলে করিম
রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে আমৃত্যু অবদান রেখে গেছেন। আজ তারই প্রতিষ্টিত প্রতিটি শিক্ষাঙ্গন জাতিকে আলোকিত প্রজন্ম উপহার দিয়ে যাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীদের সু শিক্ষায় শিক্ষিত করতে শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ প্রতিষ্ঠিত কুণ্ডেশ্বরী বালিকা মহা বিদ্যালয়, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যা মন্দির ও কুণ্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণী-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।১ এপ্রিল শুক্রবার সকালে সত্য সিংহ মিলনায়তনে বাসুদেব সিংহের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজীব সিংহ।অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্ল্যাহ আল হারুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, শ্যামল পালিত, শাহজাহান ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, কাজী ইকবাল, ইরফান আহমেদ চৌধুরী, আলহাজ্ব বশির উদ্দিন খান, জানে আলম জনি, মনছুর মিয়া, সৈয়্যদ অাব্দুল জব্বার সোহেল,সুমন দে।
অধ্যাপিকা পূরবী দাশ গুপ্তার সঞ্চালনায় ও অধ্যাপক পলাশ মজুমদারের গ্রন্থনা ও পরিকল্পনায়
উদ্বোধনী পাঠ আনন্দ বসন্ত পর্বে দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। বক্তব্যে রাখেন অধ্যক্ষ পলাশ রায় চৌধুরী, অধ্যক্ষ চিন্ময়ী চৌধুরী, প্রধান শিক্ষিকা নিবেদিতা দে।আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন