বারৈয়ারঢালা আ.লীগ নেতা সাইদুল ইসলামের ব্যক্তিগত উদ্যেগে ৯শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নয়শত গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামের ব্যক্তিগত উদ্যেগে প্রতিবারের মতো শনিবার সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চনাবুট,ডাল, আলু,পেয়াঁজ তেলসহ বিভিন্ন নিত্য প্রয়জনীয় জিনিস।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি দিদারুল আলম সিদ্দিকী, ২ নং ওয়ার্ডের সভাপতি জাফর উদ্দিন ভূঁইয়া মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, ৩ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৪নং সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক টিটু দে, ৬নং ওয়ার্ড সভাপতি শাহ আজিজ মানিক সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মেম্বার, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক মেম্বার, ৮ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন সওদাগর, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ৯ নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন রাসেল, মেম্বার, মহিলা সদস্য খালেদা আক্তার, নার্গিস বিনতে ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম,যুগ্ন আহবায়ক ইমতিয়াজ হাসান অন্তরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন