রাউজানের পশ্চিম গুজরায় ইউনুচ পণ্ডিত ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৪:২২ বিকাল
রাউজানের পশ্চিম গুজরায় ইউনুচ পণ্ডিত ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

 রাউজানের পশ্চিম গুজরায় ইউনুচ পণ্ডিত ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল শনিবার সকালে ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ।

এডভোকেট কামাল উদ্দীন ও হাটহাজারীর আলিফ হাসপাতালের পরিচালক জয়নাল আবেদীনের ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক গণ অধিকার পত্রিকার প্রধান সম্পাদক আবু মনছুর, প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান সোহেল, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, রিটন দে, আবু তৈয়ব, মোঃ লোকমান হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, মোঃ রাশেদ, আ.লীগ নেতা আকতার হোসেন, ইউপি কার্যালয়ের আবদুর রহমান, যুবলীগ নেতা আব্দুর রহমান, আকবর আলী জয়,নিয়ামত, রিমন, আরিফ, গ্রাম পুলিশ শাহ আলম,রহিম উদ্দীন।প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফ এলাকার দুঃস্থ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইউনুচ পণ্ডিত ফাউন্ডেশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

Feb2
Feb2