চট্টগ্রামের রাউজানের কেউটিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত শিশুসহ ১৭জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৫:৫০ সন্ধ্যা
চট্টগ্রামের রাউজানের কেউটিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত শিশুসহ ১৭জন

চট্টগ্রামের রাউজানে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৭ জন আহত হয়েছে। ২ এপ্রিল শনিবার উপজেলার ৭ নং রাউজান ইউনিয়নের কেউটিয়ার কুলালপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। আহতরা হলেন, বাচ্চু আকতার (২৮) অদিরিতা (২০), সেকান্দর মিয়া (৭০), অরুপ বড়ুয়া (৪৭), অনিন্দ নাথ (৫২), প্রিতম ভট্টচার্য্য (৭২), পপি বড়ুয়া (৩০) শিশু মোহাম্মদ সায়েদ (৩), সনজিনা (৯) আরমা আকতার (৩ বৎসর ৬মাস) এ্যনি আকতার (১৪) জান্নাতুৃল নিশা (৫২) ইসফা (৪০), রিহুল জান্নাত ( সাড়ে চার বছর) সাফায়েত (৫২) ফাহিম (১৮) মোঃ শাফি (৫০) সহ ১৭ জন। আহতদের মধ্যে অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত কেউটিয়ার কুলালপাড়ায় কয়েকটি পাগলা কুকুরের কামড়ে শিশু সহ আহত হন ১৭ জন । এ সময় এলাকার কুকুর আতংক বিরাজ করে।রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আহতদের অনেকের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

 

Feb2
Feb2