বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানঃ ৬টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৬:৪৫ সন্ধ্যা
বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানঃ ৬টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড

রমজান ও আসন্ন ঈদকে সমনে রেখে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট কাচা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নিত্যপ্রয়োজনীয় দোকান সমূহে দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৬টি মামলায় ১৭০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহয়তা করেছেন ফটিকছড়ি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য । জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে।

Feb2
Feb2