সীতাকুণ্ডের মাদামবিবিরহাট মুরাদ চৌধুরী জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১০:৪৪ রাত
সীতাকুণ্ডের মাদামবিবিরহাট মুরাদ চৌধুরী জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন উদ্বোধন

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ জাহানাবাদ গ্রামের মুরাদ চৌধুরী জামে মসজিদে পবিত্র মাহে রমজানে মাসব্যাপী রোজাদারদের জন্য ইফতারের আয়োজন উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি এস এল গ্রুপের চেয়ারম্যান ও মুরাদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ লোকমান হোসেনের আয়োজনে এবং মসজিদের মতোয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ ইসলামের তত্ত্বাবধানে প্রথম রমজান দিয়ে মাসব্যাপি ইফতার মাহফিল উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য, বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ দিদারুল আলম।

মসজিদে প্রতিদিন প্রায় দুইশতাধিক মুসল্লীদেরকে পুরো রমজানব্যাপী ইফতারের আয়োজন করা হয়। প্রথম রোজার দিনও দুইশত মুসল্লীসহ ধর্মপ্রাণ রোজাদার মানুষ ইফতারে অংশ নেন। প্রথমদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, জাফর আহম্মদ, মোঃ ইদ্রিস, আ.ফ.ম ইউসুফ, জয়নাল আবেদীনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Feb2
Feb2