রাউজানে দুই কৃষককে ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান করলেন সাংসদ ফজলে করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৭:১৬ রাত
রাউজানে দুই কৃষককে ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টার মেশিন প্রদান করলেন সাংসদ ফজলে করিম

চট্টগ্রামের রাউজানে ১৪ লাখ টাকার ভর্তুকি দিয়ে ২৯ লাখ টাকা মূল্যের ২টি ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টার মেশিন পেল দুই কৃষক। ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ মাঠে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী দুই কৃষকের হাতে দুইটি কম্বাইন্ড হারভেষ্টার ধান কাটার মেশিনের চাবি তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন,

রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম. রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, সহ রাউজানের ১৪ ইউনিয়নের চেয়ারম্যান ও রাউজান পৌরসভার কাউন্সিলরবৃন্দরা। রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানান, রাউজান পৌরসভার সুলতানপুর ছিটিয়া পাড়ার কৃষক শাহজাহান, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যা পুকুর এলাকার কৃষক বাপ্পু দে’কে ১৪ লাখ টাকা ভুৃর্তকি দিয়ে ধান কাটার এই মেশিন দেওয়া হচ্ছে। ২৯ লাখ টাকা মুল্যের একটি ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টার মেশিনে সরকার ১৪ লাখ টাকা ভুর্তকি দিচ্ছে। অবশিষ্ট ১৫ লাখ টাকা কৃষক কিস্তির মাধ্যমে এক বছরের মধ্যে পরিশোধ করবে। কিস্তির প্রথম পর্যায়ে ৪ লাখ টাকা কৃষককে দিতে হয়েছে ।

Feb2
Feb2