সীতাকুণ্ডে ছিনতাইকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ মে, ২০২২, ১২:১২ রাত
সীতাকুণ্ডে ছিনতাইকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-৭

সীতাকুণ্ড প্রতিনিধ: সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই করার সময় তিনজন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার রাত সাড়ে নয়টার সময় উপজেলার উত্তর ইদিলপুর এলাকার মহাসড়কের উপর সমবেত হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে রাস্তায় চলাচলকৃত গাড়ী ও বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী এবং ঈদের কেনাকাটা করতে আসা জনসাধারনের নিকট হতে টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস ছিনতাই করার চেষ্টা করছে। এমন সংবাদে র‌্যাব-৭ এর একটি দল ঘটনাস্থল থেকে মোঃ ইমরান হোসেন পারভেজ (২০), মোঃ কাওসার আমিন (১৯) এবং সাখাওয়াত হোসেন সাকিব (১৯) কে আটক করে।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ঈদ উপলক্ষে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের সময় পথিমধ্যে আটক করে দেশীয় অস্ত্রেের হুমকি দেখিয়ে পথচারীদের জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ছিনতাই করে থাকে বলে নিজ মূখে স্বীকার করেছে। আটককৃত তিনজনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Feb2
Feb2