খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সড়কের উপর কন্টেইনার ডিপোর গাড়িতে নিত্য যানজট; সীতাকুণ্ডে এক ঘন্টার বিশাল মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৩:০৫ অপরাহ্ণ
সড়কের উপর কন্টেইনার ডিপোর গাড়িতে নিত্য যানজট; সীতাকুণ্ডে এক ঘন্টার বিশাল মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধিঃঢাকা চট্টগ্রাম মহাড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্নস্থানে সড়কের পাশে গড়ে উঠা একাধিক কন্টেইনার ডিপো, ট্রাক টার্মিনালের কারণে নিত্যদিনের তীব্র যানজটে অস্থির হয়ে উঠেছে সাধারন মানুষ ও মহাসড়ক দিয়ে যাতায়াত করা হাজারো দুর-দুরান্তের যাত্রী সাধারণ।

সীতাকুণ্ড উপজেলার কুমিরা, জোড়আমতল, পাক্কা মসজিদ, বার আউলিয়া, কাসেম জুট মিলস বিএম ডিপো, ভাটিয়ারীর টোবাকো গেইট এলাকায় মহাসড়কের পাশেই গড়ে উঠেছে একাধিক কন্টেইনার ডিপো। ওই সব ডিপোগুলোতে প্রতিদিন শত শত কন্টেইনারবাহী গাড়ি ডিপোর প্রবেশ মুখ থেকে শুরু করে মহাসড়কের দুইপাশ দখল করে দাঁড়িয়ে থাকে। ফলে ব্যস্ততম মহাসড়কে নিত্য যানজটে নাকাল হাজারো মানুষ।

বিশেষ করে উপজেলার জোড়ামতল ফকিরহাটস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেইট সংলগ্ন কেডিএস কন্টেইনার ডিপোর শত শত গাড়ি মহাসড়ক দখল করে তীব্র যানজটের সৃষ্টি করে।

এছাড়া সোনাইছড়ির বিএম ডিপো, টোবাকো গেইটের পোর্টলিংক এর শত শত কন্টেইনার সড়ক দখল করে দাঁড়িয়ে থাকে। এদিকে মহাসড়কে প্রতিদিন তীব্র যানজটের কারণে ফুঁসে উঠেছে এলাকার সাধারণ মানুষ।

এর থেকে প্রতিকার চেয়ে মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এক ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যাল গেইটে।

এতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক সংগঠনে ব্যানারে হাজারো মানুষ অংশ গ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আ.ম.ম দিলসাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, আ.লীগ নেতা খায়রুল আজম জসিম, মোঃ ইউছুফসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে এলাকাবাসী যানজট নিরসনে ৬টি প্রস্তাবনা সন্বলিত স্মারকলিপি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড মডেল থানা এবং বার আউলিয়া হাইওয়ে থানা বরাবরে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…