মিরসরাইয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ মে, ২০২২, ৩:৫১ বিকাল
মিরসরাইয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মিরসরাইয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মুমিন উল্ল্যাহ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ মে) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মৃত হাজী রঞ্জুন জামানের ছেলে।

জানা গেছে, নিহত মুমিন উল্ল্যাহ চা খাওয়ার জন্য মিঠাছড়া বাজার আসলে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাশ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে জানতে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সাড়া মেলেনি।

এন-কে

Feb2
Feb2