প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বারৈয়ারঢালা যুবলীগের মিছিল ও বিক্ষোভ সমাবেশ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবং তার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ যুবলীগ সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বারৈয়ারঢালাস্থ স্কেল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে বাজারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নুর হোসেন, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি দিদারুল আলম, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য দিদারুল আলম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউপি সদস্য ইমাম হোসেন রাসেল, ৫নং ওয়ার্ড সভাপতি, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক টিটু দে, ৬নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মমিন হোসেন, ২নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মোঃ কবির, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, ইউপি সদস্য রফিউজ্জামা, আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক, আনোয়ার সওদাগর রবিউল হোসেন, আব্দুল লতিফ ভুঁঁইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন