মিরসরাইয়ে পোস্ট অফিসের চলাচল পথ বন্ধ করে দোকানঃসেবাগ্রহীতাদের চলাচলে বাধা, অফিস কার্যক্রমে ব্যাঘাত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিরসরাই উপজেলা ডিজিটাল পোস্ট অফিসের চলাচল পথ বন্ধ করে দিয়ে স্থায়িও অস্থায়ি দোকান বসিয়ে সেখান থেকে দৈনিক ও মাসিক মাসোহারা নিচ্ছে একটি চক্র। চলাচলের পথে এমন ভাবে দোকান বসানো হয়েছে বাহির থেকে বুঝার সুযোগ নেই যে ভেতরে উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট অফিস রয়েছে। এমন অবস্থায় নিরুপায় প্রকাশ করেছেন খোদ পোস্ট মাষ্টার নুরুল আলম।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পোস্ট অফিসরে প্রধান ফটকের দুই পাশে অবৈধভাবে স্থাপন করা হয়েছে একাদিক স্থায়ি দোকান। ফটকের সামনে রয়েছে ফুটওভার ব্রীজের পিলার। পিলারের দুই পাশে রাস্তা রাখা হয়েছে পোস্ট অফিসের আগতদের জন্য। কিন্তু স্থানিয় অস্থায়ি দোকানদাররা দুই পাশের চলাচল পথ বন্ধ করেদিয়ে তাদের পসরা সাজিয়েছেন। দোকানের পন্য ও ক্রেতাদের ভিড়ে পোস্ট অফিসে আগতদের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে।
পোস্ট অফিসে প্রবেশ করতে না পেরে দাড়িয়ে থাকতে দেখা যায় এক মহিলাকে। জিজ্ঞাসা করলে তিনি জানান, নাম মরিয়ম, এসেছেন তালবাড়িয়া থেকে রেভিনিউ স্টাম্প কিনবেন পোস্ট অফিস থেকে ব্যাংকের কাজে। কিন্তু পোস্ট অফিসের প্রবেশ পথে দোকানের পন্য ও মানুষের ভিড় থাকায় প্রবেশ করতে পারছেন না। এছাড়া আগত অনেককেই দেখা যায় পোস্ট অফিসের সামনে দাড়িয়ে অন্য জনকে জিজ্ঞেস করছে পোস্ট অফিসটা কোথায়।
পোস্ট অফিসের প্রধান ফটকের দুইপাশে অবৈধ দোকান, উপরে ফুট ওভার ব্রীজ, সামনে বীজের ফিলার ও বাকি অংশে অস্থায়ি দোকানিদের পন্য ও ক্রেতাদের কারনে পোস্ট অফিসটা খুজেই পাওয়া যায়না। বাহির থেকে দেখে বুঝার সুযোগ নেই যে এখানে উপজেলার সবচাইতে গুরুত্বপূর্ণ পোস্ট অফিসটি রয়েছে।
পোষ্ট মাষ্টার নুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি অসহায়ত্ত প্রকাশ করে বলেন, দোকানিরা বাধা শুনে না। বাজার কমিটির সভাপতি মেয়র গিয়াস উদ্দিন কে জানানো হয়েছে। তার পরও কোন সুরাহা হয়নি।
এব্যাপারে জানতে চাইলে মিরসরাই পৌরসভার মেয়র ও বাজার কমিটির সভাপতি গিয়াস উদ্দিন জানান, দরিদ্র অস্থায়ি দোকানিরা সামান্য দোকান করে তাদের পরিবার চালায়। এটা তাদের একটা পেশা। তারপরও যদি দেখা যায় পোস্ট অফিসের চলাচলের রাস্তা বন্ধ হয়েগেছে তাহলে তাদের সাথে কথা বলে ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন