আনোয়ারায় ৫ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ জুন, ২০২২, ৬:০৯ সন্ধ্যা
আনোয়ারায় ৫ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধিঃ আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার টেস্ট অব লন্ডন রেস্টুরেন্টের পিছনের জেলে পাড়া ও রাহাত্তার বাড়ি এলাকায় আগুনে পুড়ে ৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি করছেন।

বুধবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বন্দর সেন্টার টেস্ট অব লন্ডন রেস্টুরেন্ট এর পিছনে জেলে পাড়া ও রাহাত্তার বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, রাজ্জাক খান, লাল বানু, বাবুল হক,আয়শা খানম, নেপাল দাশ।

ক্ষতিগ্রস্ত মোজাম্মেল খান বলেন, হঠাৎ রাত আড়াইটার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনও জানা যায়নি। আগুনে আনুমানিক পাঁচ বসতঘরের ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এই বিষয়ে উপজেলা ফাসার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, রাত পৌনে তিনটার টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় পাঁচটি পরিবারের ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Feb2
Feb2