সীতাকুণ্ডে ইউপি সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার ৮নং সেনাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল ও তার পরিবারের বিরুদ্ধে স্থানীয় ভূমিদস্যু শচীন্দ্র লাল দে গং কর্তৃক মিথ্যা, বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার বিকালে সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ঘন্টার উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন সম্প্রদায়ের শত শত নারী পুরুষ অংশ গ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন শীতলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মাষ্টার জাকির হোসেন, সদস্য নেজাম উদ্দিন, চট্টগ্রাম মুক্তিযুদ্ধা সন্তান সংসদের আহবায়ক মোঃ আলাউদ্দিন মোর্শেদ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন দাশ, শীতলপুর মাওলানা জামে মসজিদের সাধারণ সম্পাদক আরিফুল গাউস, শীতলপুর জেলে পাড়ার সর্দার নির্মল জলদাশ, সাধন জলদাস, দেব জলদাশ, ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাদেক আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন