খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পেকুয়ায় আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২২ জুন, ২০২২, ৮:০৯ পূর্বাহ্ণ
পেকুয়ায় আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়া উপজেলা আওয়ামী ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা হাসান রব্বানী ও তার পরিবারের উপর অতর্কিত হামলার প্রতিবাদে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টায় পেকুয়া উপজেলার বিভিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্টিত প্রতিবাদ র‍্যালি পেকুয়া বাজার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদ চত্তরে অনুষ্টিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন” আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে হবে। অন্যতায় উপজেলাজুড়ে ভিক্ষোবের হুশিয়ারি দেন তারা।”

মানববন্ধনে আহত হাসান রব্বানী বলেন” গত ১৮ জুন মাদ্রাসা থেকে বাড়ি ফিরলে দিনদুপুরে মুহাম্মদ সজিব, নেজাম উদ্দিন, শহিদুল ইসলাম ও কাজল রুবিসহ চিহ্নিত ৪/৫ জন সন্ত্রাসী আমার ও আমার পরিবারের উপর পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমি,আমার স্ত্রী ও ভাবী গুরুতর আহত হই, বর্তমানে আমার স্ত্রী ও ভাবী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমি এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।”

উপস্থিত বিক্ষুব্ধ জনসাধারণ মানববন্ধন শেষে সন্ত্রাসীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোরদাবী জানিয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী ওলামালীগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হক এম ইউ পি, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম, শিক্ষা ফাউন্ডেশন পেকুয়া শাখার যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, পেকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, পেকুয়া হেদায়াতুল উলুম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা বেলাল উদ্দিন,পালসের পেকুয়া উপজেলা ম্যানেজার আব্দুল হামিদ ও উজানটিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী তারাওল ইসলাম আইমন প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…