খুঁজুন
, ,

বোয়ালখালীতে কাউন্সিলরের চাঁদাবাজিতে বন্ধ হচ্ছে টেম্পো সার্ভিস !

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 3 July, 2022, 9:05 pm
বোয়ালখালীতে কাউন্সিলরের চাঁদাবাজিতে বন্ধ হচ্ছে টেম্পো সার্ভিস !

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত চলাচল করে সিএনজি চালিত অটো টেম্পো। এসব টেম্পোকে পথ চলতে দিতে হয় চাঁদা। তবে চাঁদা হার কখনো বাড়ে আবার কখনো কমে। না দিয়ে উপায় নেই চালকদের। আগামী ৫ জুলাই মঙ্গলবার থেকে এ সড়কে টেম্পো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন বোয়ালখালী শাখার নেতৃবৃন্দরা।

গত কয়েকদিন ধরে বোয়ালখালী-কাপ্তাই মাথা সড়কের কয়েকটি স্থানে পৃথকভাবে চাঁদা দাবী করা হচ্ছে টেম্পো চালকদের কাছ থেকে। চালকরা এতে অনিহা প্রকাশ করলে মারধর করা হচ্ছে বলে অভিযোগ টেম্পো চালকদের।

রবিবার (৩ জুলাই) এ ব্যাপারে বোয়ালখালী থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ দিয়েছেন চট্টগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন বোয়ালখালী শাখার নেতৃবৃন্দরা।

অভিযোগে বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র কধুরখীল ১নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুল ইসলামকে দায়ী করা হয়েছে। অভিযোগে বলা হয় চাঁদাবাজ এ কাউন্সিলরের নেতৃত্বে টেম্পো থেকে চাঁদা নেওয়া হয়। তাঁর সহযোগী হিসেবে চাঁদা আদায়ের মাঠে কাজ করেন আনোয়ার হোসেন, মো. শফি, মো.ওসমানসহ কয়েকজন কর্মী।

এর আগেও তাঁদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাননি জানিয়ে চট্টগ্রাম টেম্পো শ্রমিক ইউনিয়ন বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম বলেন, সংগঠনের পক্ষ থেকে তাঁদের (চাঁদাবাজ) সাথে কথা বলতে চাইলে তাঁরা আমাদের হাত-পা ভেঙে দিবে ও বিভিন্ন মামলার আসামী করার হুমকি দিচ্ছেন। তাই চাঁদাবাজি বন্ধসহ চালকদের নিরাপত্তার স্বার্থে এ অভিযোগ দিয়েছি।

মো.সেলিম বলেন, এর সুষ্ঠু সমাধান না হলে সংগঠনের পক্ষ থেকে আগামী ৫ জুলাই মঙ্গলবার থেকে এ সড়কে টেম্পো চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো.ওয়াসিম বলেন, আরাকান সড়কের হযরত পেতন আউলিয়া (রহ.) মাজার গেইট, পূর্ব কালুরঘাট ও কাপ্তাই রাস্তার মাথা টেম্পো স্ট্যান্ডে তারেক বাহিনী চালকদের কাছ থেকে টাকা দাবী করছে। চালকদের সারাদিনের পরিশ্রমের টাকা যদি পথে চাঁদা দিয়ে দিতে হয় তবে গাড়ি চালিয়ে লাভ কি? এর থেকে গাড়ী না চালানোয় ভালো।

প্যানেল মেয়র তারেকুল ইসলাম তারেক বলেন, ‘আমি কোনো শ্রমিক সংগঠনের সাথে জড়িত না। তারপরও আমাকে কেন জড়িত করছে বুঝতে পারছি না। এ সড়কে বেশ কয়েকটি টেম্পো সংগঠন রয়েছে। কারা কি করছে জানি না।’
তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত উল্লেখ করে বলেন, আমার অত টাকার দরকার নেই। আমি এলাকাবাসীর ভালোবাসায় কাউন্সিলর হয়েছি। তিনি অভিযোগের বিষয়ে বলেন, এসব টেম্পো সংগঠনের কোনো কাজ নেই। তারা সন্ধ্যার পর সাধারণ মানুষকে জিম্মি করে ভাড়া আদায় করেন। গাড়িগুলোর ফিটনেস নেই, চালকরা হলেন ভ্যান-রিকশার ড্রাইভার। হরহামেশায় উল্টে যায় এসব টেম্পো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, চট্টগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন বোয়ালখালী শাখার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রসঙ্গত অভিযোগ রয়েছে বোয়ালখালী-কাপ্তাই রাস্তার মাথায় চলাচলরত সিএনজি চালিত টেক্সীগুলোকে চাঁদা দিতে হয়। চাঁদার বিনিময়ে চালকদের টোকেন দেওয়া হয়। সেই টোকেনে চলে লাখ টাকার বাণিজ্য। দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও নিরব রয়েছে প্রশাসন। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে এ চাঁদাবাজ বাহিনী।

Feb2
Feb2

খুলশীতে বস্তিতে মিলল থানা লুটের জোড়া পিস্তল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 9:55 pm
খুলশীতে বস্তিতে মিলল থানা লুটের জোড়া পিস্তল

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি দুটি অত্যাধুনিক ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৬ জুলাই) বিকেলে আমবাগান রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে এই অভিযান চালানো হয়। ডিবি উত্তরের একটি দল এই অভিযান পরিচালনা করে।

এর আগে, গত রাতে একই এলাকায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় দুই উপ-পরিদর্শক (এসআই) সহ মোট সাত পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আমবাগান রেলওয়ে কলোনির পেছনের বস্তি এলাকায় অস্ত্র কেনা-বেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে তাৎক্ষণিক অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্রাজিলীয় প্রযুক্তির ‘টরাস’ ব্রান্ডের দুটি ৯ এমএম পিস্তল জব্দ করা হয়। পরবর্তী সময়ে ক্রস ব্যাংক ও রেকর্ডপত্র যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, অস্ত্র দুটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর অংশ।

বিষয়টি গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

পূর্ব বাকলিয়ায় ১০০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 9:48 pm
পূর্ব বাকলিয়ায় ১০০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র

চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নগরীর পূর্ব বাকলিয়া এলাকার ১০০০ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রবিবার (২৬ জুলাই) বিকেলে পূর্ব বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র প্রায় ১০০০ পরিবারের হাতে তিনি এসব খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য তালিকার মধ্যে চাল, ডাল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার অন্তর্ভুক্ত ছিল।

মরহুম ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মেয়র বলেন, জনগণের কল্যাণই আমাদের অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি।বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার, রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সব শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবার সহযোগিতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল। মানুষের সুখ দুঃখ, দুর্যোগ ও সংকটের সময় বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। জনগণের কল্যাণ ও মানবিক সেবার এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকায় মশক নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করেন।

মরহুম ছাবেদুল হক মেম্বার স্মৃতি সংসদের সভাপতি আজিজুল হক মাসুমের সভাপতিত্বে ও মাহবুব সিদ্দিকীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শামসুল আলম, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. তৈয়ব। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শাহজাহান সিরাজ, আলি ইউসুফ, আব্দুল্লাহ আল সগীর, পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, বিএনপি নেতা সোলেমান সরদার, আলী আজগর, মো. আলমগীর, রৌশানগীর আমীন, কামরুন্নেসা, হাসানুল করিম, মোহাম্মদ সেলিম, আব্বাস আলী, কোহিনুর আক্তার, মো. শাকের, আবদুস সাত্তার, জিসান, সাজ্জাদ, ইমন, ইউনুস, জুনায়েদ, বোরহান, টিপু, নুরুল আবছার, মো. এরশাদ, আইমন, ইমরান, মো. সাকিন, রুস্তম আলী, মনিরুল ইসলাম প্রমুখ।

দাপ্তরিক সব চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 9:35 pm
দাপ্তরিক সব চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের নির্ধারিত লোগো ব্যবহার করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২৬ জুলাই) এ নির্দেশনা দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী গত ২ জুলাই ‘নজরুল বর্ষ’র নির্ধারিত লোগো উন্মোচন করেন।

এতে আরও বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার প্রয়াসে এবং যথাযোগ্য মর্যাদায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ২৫ মে ২০২৭ পর্যন্ত সব দাপ্তরিক পত্রে নির্ধারিত লোগো ব্যবহারের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে।

সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা জারি করেছে বলে চিঠিতে জানানো হয়েছে।