ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীসহ দুই নারী নিহত
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মানসিক প্রতিবন্ধী নারীসহ দুইনারী নিহত হয়েছে।
আজ বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার সময় উপজেলার ফৌজদারহাটস্থ জলিল গেইট এলাকার মহাসড়কে এঘটনা ঘটে। দুইটি লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে একজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে প্রায় ১৫/২০ জনের মোটর সাইকেল বাইকার একটি গ্রুপ ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য যাওয়ার পথে ফৌজদারস্থ জলিল গেইট এলাকায় মহসড়কে দাঁড়িয়ে থাকা এক মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে বাঁচতে গিয়ে একটি মোটর সাইকেল বাইক দুর্ঘটনায় পড়ে। এসময় ওই পাগল মহিলাটি এবং মোটর সাইকেলের চালকের সাথে থাকা স্ত্রী অনিকা মল্লিক ঘটনাস্থলে নিহত হন। এতে
মোটরসাইকেল চালক আব্দুল মোমেন রোহিত ও এক পথচারী আহত হন। মোটর সাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রামের বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী এক নারীকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন অপর নারী ঘটনাস্থলে মারা যান। এছাড়া আহত হন আরো দুইজন। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্য আসা ১৫/২০ জনের মোটর সাইকেল বাইকার একটি দলের একটি মোটর সাইকেল এ দুর্ঘটনায় পতিত হয়।



আপনার মতামত লিখুন