সীতাকুণ্ডে তাঁতীলীগের বিশেষ বর্ধিত সভায় বাঁশবাড়িয়া ইউনিয়ন কমিটি অনুমোদন
বাংলাদেশ তাঁতীলীগ সীতাকুণ্ড উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে উপজেলা তাঁতীলীগের আহবায়ক ইউসুফ আলী লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। সভায় বাঁশবাড়িয়া ইউনিয়ন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে হারেস আহমেদকে আহবায়ক, মোঃ হেলালকে যুগ্ন-আহবায়ক এবং মোস্তফা কামাল চৌধুরীকে সদস্য সচিব করে ৪১ সদস্য কমিটি গঠন করা হয়।
উপজেলা যুগ্ন-আহবায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগাম উত্তর জেলা তাঁতীলীগের সদস্য সচিব লায়ন রুপক কান্তি দেব অপু। সভায় বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক মোং শাহজাহান, বাঁশবাড়িয়া ১ নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক মোং কামরুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব গিয়াস উদ্দিন টিটু, উপজেলা তাঁতীলীগের যুগ্ন-আহবায়ক পারভেজ বাবু, উপজেলা তাঁতীলীগের সদস্য মোঃ জিয়া, আব্দুল আজিজ, মোঃ সালাউদ্দিন, আকতার হোসেন, ভাটিয়ারী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক ইব্রাহিম তুহিন বাপ্পি, সদস্য সচিব ইকবাল হোসেন,বাঁশবাড়িয়া ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মোঃ হারেস আহমেদ, সলিমপুর ইউনিয়ন তাঁতীলীগের সদস্য সচিব সাইদুল ইসলাম টিপু, বাঁশবাড়িয়া ইউনিয়ন তাঁতীলীগের যুগ্ন-আহবায়ক মোস্তফা কামাল চৌধুরী, মোঃ হেলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন