আনোয়ারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৭:১৪ রাত
আনোয়ারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

২৪ জুলাই (রোববার) সকালে আনোয়ারা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে উপজেলার সফল মৎস্যচাষী হিসেবে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন কন্ট্রাক্টরকে ক্রেস্ট প্রদান এবং সাগরে বিভিন্ন দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

Feb2
Feb2