সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৬:৩৮ সন্ধ্যা
সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত স্কুল শিক্ষার্থী নাম মো. সামী (১৫)।

২৯ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সামী ওই এলাকার মো. জামালের ছেলে। সামী ছোট কুমিরা এলাকার একটি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গামী ট্রাক ওই কিশোরকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জে- আর

Feb2
Feb2