কর্ণফুলীতে বাসের ধাক্কায় কেইপিজেট শ্রমিক নিহত
চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলাতে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের ধাক্কায় একজন শ্রমিক নিহত হয়েছেন।নিহত শ্রমিকের নাম মো. সাইফুল ইসলাম (২৭)।
৩১ জুলাই (রোববার) রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের সিএনজি পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার উপ সহকারি পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাসেদুল ইসলাম। তিনি বলেন, বড়উঠানের পেট্রল পাম্পে সামনের রাস্তায় একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে ওই যুবক ছিটকে পড়ে রাস্তার ওপর। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।
তিনি আরো বলেন, নিহত সাইফুল বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকার জাকের আহমদের পুত্র। সে গত ১০ বছর ধরে বড়উঠান ইউনিয়নের খতিবপাড়া এলাকার নানার বাড়িতে থাকেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সন্ধ্যায় ইয়াংওয়ানে চাকরী শেষে পোশাক কারখানার বাসে করে বাড়িতে আসছিলো। গত জানুয়ারিতে জুলধা পাইপের গোড়া বাজার বাদশা মিয়া চৌকিদারের বাড়ির আবদুল সালামের মেয়ে রুমা আকতারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের ৭ মাস ৪ দিনের মাথায় সড়ক দূর্ঘটনায় নিহত হন সাইফুল। সে ইয়াংওয়ান গ্রুপের ১২ নং ফ্লোরের প্রিন্ট সেকশনের সুপারভাইজার।
জে-আর



আপনার মতামত লিখুন