মিরসরাইয়ে দোকান খোলা রাখায় জরিমানা
বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে রাত ৮টার পর দোকান খোলা রাখায় চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১০ টা পর্যন্ত বারইয়ারহাট পৌর বাজার, চিনকী আস্তানা ও বিএসআরএম গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বারইয়ারহাট জামালপুর মার্কেটের অলংকার সুইটস এন্ড ডিপার্টমেন্টাল স্টোরকে ৫’শ টাকা, বারইয়ারহাট মসজিদ মার্কেটের মনছুর স্টোরকে ৫’শ টাকা, তানিয়া স্টোরকে ৩’শ টাকা, চিনকী আস্তানা এলাকার নাদিয়া স্টোরকে ৩’শ টাকা, কাউছার স্টোরকে ১’শ টাকা,
ভাই ভাই স্টোরকে ৩’শ টাকা, আবার খাবো হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২’শ টাকা, বিএসআরএম গেইট এলাকায় ভূঁইয়া মার্কেটের রাজু হাডওয়্যার এন্ড ভ্যারাইটি স্টোরকে ৩’শ টাকা ও কর্মকার সুজ এন্ড ভ্যারাইটিজকে ১’শ টাকা নগদ অর্থদন্ড জরিমানা করা হয়েছে।
এছাড়াও কয়েকটি খাবার হোটেল, ওমেরা এলপিজি গ্যাস ও সুফিয়া রোড় গুলিস্তান ফিলিং স্টেশনকে আলোক সজ্জা না করার জন্য সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, আমরা প্রথম কয়েকদিন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছি। কোন জরিমানা করিনি। আজ থেকে আমরা জরিমানা শুরু করেছি তাও সবনিম্ন। আরও কয়েকদিন এভাবে চলবে। এরপর যদি মানুষ সচেতন না হয় তাহলে আমরা বড় ধরণের জরিমানা করবো।
তিনি আরও বলেন, সন্ধ্যার পরে যেসব অপরাধ প্রবণতা গড়ে সে গুলো কিন্তু রাতের বেলায় হয়। সুতরাং আমরা যদি তারতারি দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় মা-বাবাও খুশি হবে এবং অপরাধ প্রবণতাও কমে আসবে। এছাড়াও অহেতুক আলো জ্বালিয়ে বিদ্যুতের অপচয় রোধকল্পে সরকারি নির্দেশনা মানার জন্য সবাইকে সচেতন হতে বলা হয়েছে।
জে-আর


আপনার মতামত লিখুন