আবারো হালদায় ভেসে উঠলো মৃত কাতলমাছ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ৭:৪২ রাত
আবারো হালদায় ভেসে উঠলো মৃত কাতলমাছ

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১০ কেজি ৭’শ গ্রাম ওজনের একটি মৃত কাতলমাছ ভেসে উঠেছে।

১০ আগস্ট (বুধবার) সকালে নদীর রাউজান অংশের সোনাই মুখ স্লুইস গেট এলাকার শাখা খালে ভেসে উঠা মাছটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হালদা নদীর শাখা খালে মাছটি ভাসতে দেখে আইডিএফ কর্মকর্তাকে ফোন দেন স্থানীয়রা।

পরে আইডিএফ এর কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ইউএনওকে অবহিত করে মাছটি উদ্ধার করেন এবং পচে যাওয়ায় মাটি চাপা দেওয়া হয়।

জে-আর

Feb2
Feb2