আনোয়ারায় বিদ্যুৎ সাশ্রয়ে ও গণপরিবহনে অনিয়মের অভিযানে ১৩ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় অপরাধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১১ আগস্ট (বৃহস্পতিবার) রাতে উপজেলা কালাবিবির দিঘির মোড়, চাতরী চৌমুহনী বাজারের ভ্রাম্যমাণ আদালতে অভিযান নেতৃত্ব ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।
সরকারি নির্দেশনা অমান্য করে বাসের ভাড়ার তালিকা না রেখে যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন বাস চালনার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৫টি মামলায় ৫ জন বাসচালক কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জ্বালানির সাশ্রয়ী ব্যবহার ও অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৩ টি মামলায় ৩ দোকানে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, সড়ক পরিবহন আইনের ৫ মামলা ১০ হাজার টাকা,
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অপরাধের ৩ মামলার ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিদ্যুৎ অপচয় রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জে-আর


আপনার মতামত লিখুন