হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শোক দিবস পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৭:১৮ রাত
হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও আলোচনা সভার আয়োজন করা হয়।

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো. আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মো. আবুল বাশার, সিনিয়র সহ সভাপতি ন. ম জিয়াউল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ,

অর্থ সম্পাদক মো. আবু শাহেদ, নির্বাহী সদস্য শ্যামল নাথ, ক্রীড়া সম্পাদক জাহেদুল আলম, দপ্তর সম্পাদক আবুল মনছুর, প্রচার সম্পাদক মো. আবু নোমান, সহ-প্রচার মো. ওসমান গনি, সাংস্কৃতিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন প্রমূখ।

জে-আর

Feb2
Feb2