ভূজপুরে চুরির অপবাদে যুবলীগকর্মীকে মারধর- মুক্তিপণ আদায়
ভূজপুরে মোবাইল চুরির অপবাদে যুবলীগকর্মী রফিকুল ইসলাম (৪৫)কে মারধর শেষে মুক্তিপণ আদায়ের অপমানে বিষপানে আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার বিকেলে নিজ বাড়ীতে সে আত্নহত্যার উদ্দেশ্যে বিষপান করে।
তিনি দাতঁমারা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগকর্মী বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে যুবলীগ নেতা কমলের বিরুদ্ধে মোবাইল চুরির অপবাদে তাকে মারধর ও মুক্তিপন আদায়ের অভিযোগ করে নিহতের মামা শাশুর শ্রমিক নেতা আবুল হাসেম।
জানা গেছে, ব্যবসায়ীক বিরোধের জের ধরে হেঁয়াকো বেক বাজার এলাকার এক নকশা মিস্ত্রী রফিককে মোবাইল চুরির জন্য সন্দেহ করে।
গতকাল রবিবার সকালে কয়েকজন মিলে রফিককে যুবলীগ নেতা কামরুজ্জামান কমলের অফিসে নিয়ে চার ঘন্টা অবরুদ্ধ করে মারধর করে। রফিকের আত্মীয়রা নগদ টাকা মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করে বলে জানা গেছে।
সূত্র জানায়, এ ঘটনায় বিকালে রফিক নিজ বাড়ীতে বিষপান করে। স্থানীয়রা তাকে বালুটিলা বাজারের মানিক ডাক্তারের দোকানে চিকিৎসার জন্য নিয়ে গেলে অবস্হা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয় এবং ঘটনায় রফিকের পরিবারের পক্ষ থেকে ভূজপুর থানায় লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে ভুজপুর থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, হেয়াকোর যুবলীগকর্মী রফিককে মোবাইল চুরির অপবাদে মারধর ও মুক্তিপনের অভিযোগ দিযেছে তার পরিবার। আজ সকালে বিষকৃয়ায় চমেক হাসপাতালে মৃত্যু বরণ করে বলে জানিযেছে তার পরিবারের সদস্যরা। পোস্ট মটেম করে লাশ দাপনের প্রস্তুতি চলছে এবং তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও চলছে।


আপনার মতামত লিখুন