রাউজান পৌরসভায় খোলা বাজারে চাল বিক্রি শুরু
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩২ সন্ধ্যা
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ-এ সেøাগানকে সামনে রেখে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সরকার কর্তৃক পরিচালিত ওএমএস খোলা বাজারে হতদরিদ্রদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে।
পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ সিকদার। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাউজান পৌরসভার কয়েকটি ওয়ার্ডের ৩০টাকা কেজি দরে চাল বিক্রির কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে অসহায় হত দরিদ্র মানুষ চাল সংগ্রহ করছে। প্রতিজন ৫ কেজি করে চাউল পাচ্ছে।
জে-আর



আপনার মতামত লিখুন