বিভিন্ন কাজের জন্য প্রশংসিত মানবিক সিদ্দিকা
নাম আয়শা সিদ্দিকা হেলালী, তবে মানবিক সিদ্দিকা নামে জনসম্মুখে বেশ পরিচিত। তার ব্যতিক্রম কর্মকান্ডের জন্য বেশ প্রশংসায় ভাসছেন জনসম্মুখে। কখনও তিনি ছুটে যান অসহায় পথশিশুদের পাশে, কখনও শীতার্ত মানুষের মাঝে ছড়িয়েদেন তার মানবিক উষ্ণতা। কৃষকের পাশে হাজির হন কীটনাশক, সার, বীজ নিয়ে। কখনও কখনও তাকে দেখা যায়, পাঠশালায় পড়াতে। আর এসব কাজ তিনি করে যাচ্ছেন ব্যক্তি উদ্যোগে। করোনাকালে মানুষ যখন ঘরবন্দি, তখনও মানুষের ঘরে ঘরে সামর্থ্যানুযায়ী খাবার পৌঁছে দিয়েছেন তিনি।
ইতোমধ্যে তার সামাজিক ও মানবিক কাজের প্রশংসা ছড়িয়ে পড়েছে। মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। একজন মানবিক নারী হিসেবেই জনমুখে বেশ পরিচিত।
মানবিক পরিবেশ ও সমাজকর্মী আয়শা সিদ্দিকা হেলালী ২০১৮ সাল থেকে তার মানবিক কাজের যাত্রা শুরু করেন।
অসহায় পথশিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি, পরিবেশ রক্ষার্থে গাছ লাগানো শুরু করেন তিনি। নানান জায়গায় গাছ লাগিয়ে, পরিবেশ বদলে দিয়ে যেন পরিবেশ বন্ধু তিনি।
জে-আর



আপনার মতামত লিখুন