মিরসরাইয়ে বৃদ্ধার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৩ রাত
মিরসরাইয়ে বৃদ্ধার ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় লেদু মিয়া (৬০) নামের বৃদ্ধার ধর্ষণে এক কিশোরী অন্তঃসত্ত¡ার অভিযোগ উঠেছে। এঘটনায় শনিবার দিবাগত রাতে অভিযুক্ত ওই বৃদ্ধাকে উপজেলার খৈইয়াছরা ইউনিয়নের নিজতালুক গ্রামে থেকে গ্রেফতার করে পুলিশ।

গতকাল ৪ সেপ্টেম্বর (রোববার) দুপরে তাকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানাযায়।

জানা গেছে, লেদু মিয়া নামে ওই ব্যক্তি বিভিন্ন সময় নানা অজুহাতে কিশোরীদের বাড়িতে আসা যাওয়া করতো। গত ১৩ জুলাই বাড়িতে কেউ না থাকায় কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কেউকে কিছুনা বলার জন্য কিশোরীকে ভয় দেখাই।

এরপর গত ২০ আগস্ট কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা ডাক্তারের কাছে নিলে গর্ভবতী বলে ডাক্তার জানায়। পরে কিশোরীর বোন বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা করে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় লেদু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রোববার দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে লেদু মিয়া ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলেও জানান তিনি।

জে-আর

Feb2
Feb2