সীতাকুণ্ডের কুমিরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার এঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা ঘাটঘর এলাকার শীপ ব্রেকিং ইয়ার্ড থেকে লোহা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো (ট) ১৪-৩৯৫৭) মহাসড়কে আসার পথে ঘাটঘর এলাকায় মন্দিরের সামনে সড়কের স্পিড ব্রেকারে গাড়ি আটকে গেলে ট্রাকের চালক হেলপারকে দেখতে বলে। এসময় হেলপার একটি পাইপ দিয়ে চাকায় ধাক্কা দিলে ট্রাকটি পিছনে আসলে চাপা পড়ে হেলপার ঘটনাস্থলে নিহত হয়। এদিকে ট্রাকের হেলপার চাকায় পিষ্ট হওয়ার পর পরই চালক দ্রুত পালিয়ে যায়।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ঘাটঘর এলাকার মন্দিরের সামনে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ওই ট্রাকের সহকারী ঘটনাস্থলে প্রাণ হারান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন