আরশেদুল আলম চন্দনাইশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৬ বিকাল
আরশেদুল আলম চন্দনাইশের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ চন্দনাইশ উপজেলা প্রশাসন কর্তৃক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরশেদুল আলমকে চন্দনাইশের মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, অনুষ্ঠানের সভাপতি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার এর হাত থেকে ক্রেস্ট এবং সনদ গ্রহণ করেন আরশেদুল আলম।

শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পাওয়ার পর আরশেদুল আলম বলেন, তার মেধা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে তিনি চন্দনাইশে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি স্কুলে শিক্ষকতার পাশাপাশি কলেজ শিক্ষার্থীদের রসায়ন শিক্ষার মানোন্নয়নে লালখানবাজার, পটিয়া এবং চন্দনাইশে ‘আরশেদ কেমিস্ট্রি কেয়ার’ চালু করেন।

সম্মাননাটি তিনি চামুদরিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় এর সকল ছাত্রছাত্রী শিক্ষক ও কর্মচারিদের মাঝে উৎসর্গ করেন।

জে-আর

Feb2
Feb2