সংবাদ সন্মেলন করতে গিয়ে এবার চট্টগ্রাম প্রেসক্লাব থেকে জঙ্গল সলিমপুরের ৯ বাসিন্দা আটক
ঢাকায় মানববন্ধন করতে যাওয়ার পথে সীতাকুণ্ডে ৬০ জন জঙ্গল সলিমপুরস্থ আলীনগরের অধিবাসী পুলিশের হাতে আটকের পর এবার চট্টগ্রাম প্রেসক্লাব থেকে ৯ বাসিন্দাকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ সেপ্টম্বর) দুপুর সাড়ে ৩টায় তাদের আটক করা হয়। আটকের পর তাদেরকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির। রবিবার দুপুরে প্রেস ক্লাবের এস রহমান হলে তাদের সংবাদ সন্মেলন করার কথা থাকলেও বুকিং করা হল বাতিল করে কর্তৃপক্ষ।
হল বুকিং বাতিল হলেও তার প্রেসক্লাবে অবস্থান নিলে গোপন সংবাদের সূত্রে পুলিশ ৯ জনকে আটক করে। এদিকে ঢাকায় সংবাদ সন্মেলন করতে যাওয়ার পথে সীতাকুণ্ড থানা পুলিশের হাতে আটক ৬০ জনের মধ্যে ২২ জনকে অপরাধী হিসেবে শনাক্ত করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয় বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ।



আপনার মতামত লিখুন